শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৯:২০ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে শনিবারেও ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শিক্ষার্থীদের পাঠদানের ক্ষতি পুষিয়ে দেওয়া ও জাতির প্রতি শিক্ষকতার দায়বোধ থেকে বন্ধের দিন শনিবারও ক্লাস নিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সারাদেশের মতোই এ উদ্যোগে অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিক্ষকগণও।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এমন দৃশ্য দেখা যায়।

জানা যায়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর আহ্বানে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণোদ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে।

ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবী বলেন,

“শিক্ষার্থীদের শিক্ষা ঘাটতি পূরণের জন্য বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার নিয়মিত ক্লাস চলবে।”

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ৮ দিন পাঠদান বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি হয়। এ ক্ষতি পূরণ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে শনিবার ছুটির দিনেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়