শিরোনাম
◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নন্নী মাঠখোলা এলাকায় সিএনজি থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১

শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহিম ওরফে হাম্বুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ সেপ্টেম্বর শনিবার তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার উপজেলার নন্নী পশ্চিমপাড়া
মাঠখোলা এলাকায় একটি ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ি এলাকার সাগর আলী পেশায় রাজমিস্ত্রী। কাজের সুবাদে গত সোমবার সকালে শেরপুর থেকে দুটি সিএনজি রিজার্ভ নিয়ে সঙ্গীয় শ্রমিকসহ নালিতাবাড়ীর সমশ্চুড়ায় আসছিলেন। এসময় নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় পৌছামাত্র সকাল সাড়ে দশটার দিকে সিএনজি থামিয়ে নন্নী এলাকার আব্দুর রহিম ওরফে হাম্বুল, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম ও সোহেলসহ চারজন মিলে দেশীয় অস্ত্রের মুখে ছিনতাই চালায়। এসময় শ্রমিকদের সাথে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি এনড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে এ ঘটনায় সাগর আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জড়িত একজনকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়