শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:১২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইয়ের নাসিক নিয়োগে কোনো প্রভাব খাটাইনি, কাউকে ফোনও করিনি: প্রেস সচিব

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১ এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব তিনি অতিরিক্ত পালন করবেন।

তার এই নিয়োগকে ঘিরে নানান আলোচনা চলছে। তবে প্রেস সচিব শফিকুল আলম দাবি করছেন, তিনি এই নিয়োগের পেছনে কোনও প্রভাব খাটাননি।

এ বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে কোনও ধরনের লবিং করিনি। এই পদে তার নিয়োগ নিয়ে আমি এলজিআরডি (স্থানীয় সরকার মন্ত্রণালয়) উপদেষ্টা (যিনি নিয়োগ কর্তৃপক্ষ), এলজিআরডি সচিব কিংবা সরকারের অন্য কোনও উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি।’

ড. আব্দুল্লাহকে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কোনও প্রভাব খাটাননি বলে দাবি করেন প্রেস সচিব। তিনি বলেন, ‘আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। তার মূল দায়িত্বের পাশাপাশি তাকে অস্থায়ীভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি সরকারের ওপর কোনও প্রভাব খাটিয়েছি—এমন প্রশ্নই আসে না।’

শফিকুল আলম বলেন, ‘আমার ভাই জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা, তার জন্য আমাকে কোনও ধরনের তদবির করতে হয় না। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না। গত ১৫ মাসে আমি সরকারি চাকরিতে কারও নিয়োগ বা পদোন্নতিতে প্রভাব বিস্তার করার কোনও চেষ্টা করিনি।’

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে গত ১ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে তার নিয়োগ দেওয়া হয়। 
সেপ্টেম্বরের শুরুতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ড. আব্দুল্লাহর আগে নাসিক প্রশাসক ছিলেন এ এইচ এম কামরুজ্জামান। তিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি গত ৩১ আগস্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তবে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাই কি না তা জানা ছিল না। পরে অবশ্য নানা মহল থেকে বিষয়টি জানতে পেরেছি।’

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। সূত্র: বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়