শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে খাল থেকে গলিত মরদেহ উদ্ধার

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামের একটি খাল থেকে আজ দুপুরে হাবিবুর রহমান নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে হত্যা না সাধারণ মৃত্যু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত যুবক বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শাহাদৎ মোড়লের ছেলে।

স্থানীয়রা জানায়, গত ৪ দিন ধরে হাবিবুর নিখোঁজ ছিল। আজ দুপুরে  ভারত সীমান্তবর্তী এলাকার ঘিবা গ্রামের একটি খালে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।  পুলিশ মরদেহ উদ্ধার করলে  পরে তার পরিচয় সনাক্ত হয়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মিলন মোল্লা জানান, মরদেহের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় আপাতত অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়