শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুই কৃষককে কুপিয়ে ও পিটিয়ে জখম

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরে সোয়েব শেখ (৪০) ও আইয়ূব শেখ (৪৫) নামের দুই কৃষককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়ার আরশাদ মুন্সীর ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত দুই কৃষক হলেন, আরশাদ মুন্সীর ডাঙ্গী এলাকার সোবহান শেখের ছেলে সোয়েব শেখ ও আইয়ূব শেখ। তারা পরস্পর দুই ভাই।

আহত কৃষকের পরিবার জানায়, বুধবার সকালে ফসলি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান তারা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এসময় প্রতিপক্ষের লোকজন রড, শাপোল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, 'এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়