শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:৫২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপত্তিকর অবস্থায় যুব মহিলা লীগের সদস্যসহ আ.লীগ সভাপতি গ্রেফতার

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে মহিলা যুবলীগের এক সদস্যকেও।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ সভাপতির নাম মো. ফারুক হোসেন। তিনি বোমা ফারুক নামেও পরিচিত। মহিলা যুবলীগের সেই সদস্যের নাম নাসরিন। তিনি শ্রমিক লীগ নেতা ফিরোজ শেখের মেয়ে। ফরিদপুর জেলার লক্ষীপুরের বাসিন্দা তিনি।

ফরিদপুর জেলার সদর থানা এলাকাধীন নির্জন একটি বাসা হতে মহিলা  যুবলীগ সদস্যসহ আপত্তিকর অবস্থায় পাওয়া যায় ফারুককে। তাকে ফরিদপুর জেলা পুলিশ ১০ নভেম্বর রাত ৯টায়  গ্ৰেফতার করে।

বর্তমানে সদর থানায় ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি।

এদিকে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ যুগান্তরকে জানান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ অস্থিরতা তৈরি করলে, কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়