শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায়

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ: আওয়ামী লীগ কর্মীদের 'ঢাকা লকডাউন' কর্মসূচিতে সাধারণ জনগণের ভোগান্তি

পূর্বঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে শুয়াদী পাম্পের পাশে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন। পরে আরও অনেকে যোগ দিলে পুরো রাস্তাজুড়ে অবরোধ সৃষ্টি হয়। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে ঢাকামুখী কয়েকটি অ্যাম্বুলেন্স ফিরিয়ে দেওয়া হয়। তবে রোগী থাকা অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দেওয়া হয়েছে।

সর্বশেষ সকাল ৯টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়