শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায়

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী কাল গারো পাহাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর হাফ ম্যারাথন

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে আগামী ১৪ নভেম্বর শুক্রবার ভোরে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফ ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে ১২ নভেম্বর বুধবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে হাফ ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

এতে হাফ ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম।

তিনি জানান, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া এবারের হাফ ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা ও স্থানীয় প্রায় আটশ শিশু, নারী-পুরুষ। এদের মধ্যে থাকছেন সমাজের পিছিয়ে পড়া বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষ। ম্যারাথনের ক্যাটাগরিগুলো হচ্ছে এক কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটার। অংশগ্রহণকারীদের জন্য থাকছে জার্সি, মেডেল, কিটব্যাগসহ প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থানের পুরস্কার। ১৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারীদের মাঝে কিট বিতরণ করা হবে।

এবারের ম্যারাথন অনুষ্ঠানের সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, মিমোজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান জাকির হোসেন বাচ্চু রেস মার্শাল আব্দুল্লাহ আল মামুন সাকিব, কামাল হোসেন, শাহরিয়ার ইসলাম রবিন, শাহরিয়ার আহমেদ রাব্বি প্রমুখ।

পরে দ্বিতীয় পর্বে ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরির জার্সি ও মেডেলসহ কিটব্যাগ উন্মোচন করা হয়। ওই সময় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়