শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:১৫ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে পার্কিং করা স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত অবস্থায় চালক দগ্ধ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মধ্যরাতে একটি স্কুলের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের চালক গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ চালক পারভেজ খান (৪৫) সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে। রাতে সে গাড়িতেই ঘুমিয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত আনুমানিক রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিবালয় থানার পুলিশ বাসের চালককে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

অন্যদিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং বাসের চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়