শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ গুরুতর আহত

জামাল হোসেন খোকন, (জীবননগর)চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বদিনাথপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে তিন তরুণ গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই জীবননগরের মারুফদাহ গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন— আনোয়ার হোসেনের ছেলে  রাতুল (২১), কালু হোসেনের ছেলে আলামিন (১৯) ও দিপু হোসেনের ছেলে জিহাদ (১৮)। তারা মোটরসাইকেলে করে জীবননগর যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর থেকে আসা একটি ট্রাক ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। আহতদের মধ্যে রাতুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নিয়েছে। ট্রাকচালকের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়