শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার গ্যাস দিয়ে স্যার উৎপাদন করে দেশের কাজে লাগাতে পারি: শিল্প উপদেষ্টা

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, ভোলায় তো গ্যাস পাওয়া যাচ্ছে। এই গ্যাসকে আমরা দেশের কাজে লাগাতে পারি। আমরা গ্যাসের থেকে স্যার উৎপাদন করতে পারি এজন্য একটা কারখানা করা যায় কিনা এবং সেটার ফিজিবিলিটি দেখার জন্য এসেছি।

শুক্রবার দুপুরে প্রথমে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেতুলিয়া নদীতীর এলাকায় একটি জায়গা পরিদর্শন করেন,
প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে দ্বীপজেলা ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা।

এসময় সাথে ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  আদিলুর রহমান খান আরো বলেন, আমরা দুটি জায়গা দেখলাম, এরমধ্যে ফিজিবল যেটা সেটা আমরা নেবো। আমরা চেষ্টা করবো নতুন কোনো জায়গা যেন অধিগ্রহণ করতে না হয়। বিভিন্ন জেলায় তো অধিগ্রহণ করা খাস জমি আছে, তো ওইটাই যেন আমরা কাজে লাগাতে পারি সেজন্য আরেকটু পরীক্ষার দরকার আছে।

এ সময় উপদেষ্টাদের স্ব-স্ব মন্ত্রণালয়ের সচিবগণ, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, এদিন সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন উপদেষ্টাগণ।
বাংলাদেশ গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের তথ্যমতে, ভোলা জেলার গ্যাসফিল্ডসমুহে মজুদকৃত গ্যাসের পরিমাণ ২ দশমিক ২৪ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়