শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গা থানা-উপজেলা পরিষদ ভাংচুরের মামলায় ২২ জন গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাংচুরের মামলায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে তাদেরকে ফরিদপুরের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে ভাঙ্গার বিভিন্ন এলাকা হতে আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারা অপরাধে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), লাভলু মাতুব্বর ( ৪৮),  রমিচ মোল্লা (৫২), চোকদার( ৩০),  উজ্জল মিয়া (৩৯), আইয়ুব আলী মোল্লা (৫০) মহিন্দ্রনাথ বিশ্বাস(৬২), রায়হান মাতুব্বর (৩০),  মোতালেব সিকদার (৪৭), কোহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুবের (৫২), হৃদয় মোল্লা (৪০), সজীব মোল্লা (২৪), নুরু মোল্লা (৫৫), পলাশ (৪৭), আবুল হোসেন (৫২) ও আমিনুল মাতব্বর (৫০)। তাদের বাড়ি ভাঙ্গার বিভিন্ন এলাকায়। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাংচুর সহ ৪টি মামলায় ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারায় মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বেলা ২টার দিকে সকল আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়