শিরোনাম
◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১৫ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একাধিক টিম।

এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ২৯ জনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে হঠাৎ পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে আমরা অভিযান চালাই।

টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান নেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে।

এ ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, কুমিল্লায় আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি আ.ক.ম বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৯ জনসহ পুরো জেলায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের কাছ থেকে ব্যানার, লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়