শিরোনাম
◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:১৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় শীত আসার আগেই খেজুরগাছ কাটায় ব্যস্ত গাছিরা

আজিজুল ইসলাম, বাঘারপাড়া: শীতের আগমনী বার্তা ধীরে ধীরে ঘনিয়ে আসতেই যশোরের বাঘারপাড়ায় জমে উঠেছে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি। উপজেলার বিভিন্ন এলাকায় এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা। দড়ি, দা, ঠুঙ্গিসহ গাছে ওঠার সরঞ্জাম নিয়ে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেজুরগাছ কেটে ও পরিষ্কার করে প্রস্তুত করছেন রস সংগ্রহের জন্য।
চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে গুড় উৎপাদন। এই মৌসুমে বাঘারপাড়াজুড়ে কয়েক হাজার গাছি মাঠে-ঘাটে খেজুরগাছ কাটার কাজে নেমে পড়েছেন।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তার ধারে ও জমির আইলে সারি সারি খেজুরগাছের মাথা ছাঁটছেন গাছিরা। দ্রুত এক গাছ থেকে অন্য গাছে ছুটে বেড়াচ্ছেন তারা—স্পষ্ট বোঝা যায় গাছিদের মৌসুমি ব্যস্ততা।

নারিকেল বাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের গাছি শহিদুল সর্দার জানান, “আমরা খেজুরগাছ কাটা শুরু করেছি। যশোরের খেজুর রস, গুড় আর পাটালির জন্য আমরা গর্ব করি।”

বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট গ্রামের আরেক গাছি বলেন, “আর অল্প কিছুদিনের মধ্যেই রস বের হবে। গতবছরের তুলনায় এবার বেশি গাছ কেটেছি। ঐতিহ্যবাহী গুড়-পাটালি তৈরি করে বাজারে বিক্রি করব। আশা করি ভালো লাভ হবে।”

বাঘারপাড়া উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি খেজুরের গুড় জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্যের স্বীকৃতি পেয়েছে। উপজেলায় বর্তমানে প্রায় ২০ হাজার রস আহরণযোগ্য খেজুরগাছ রয়েছে। এখান থেকে প্রায় ২৫০ মেট্রিক টন গুড় উৎপাদন সম্ভব বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি অফিস আরও জানায়, এই গুড় যেন ভেজালমুক্ত থাকে—সেজন্য প্রশাসন ও কৃষি বিভাগ পুরো মৌসুমেই তদারকি করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়