শিরোনাম
◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই ডি-লিংক পরিবহন বাসে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে থেমে থাকা ডি-লিংক পরিবহনের একটি পুরাতন বাসে রবিবার রাত ১০টা ৩০ মিনিটে আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই বাসটি ঘন ধোঁয়ায় ঢেকে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুন লাগায় ওই এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পাওয়া মাত্রই ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও পানির বালতি, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ২০–২৫ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করা না গেলেও স্থানীয়দের মাঝে নাশকতার আশঙ্কা জোরদার হয়েছে। কারণ—ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী বা চালক ছিল না; স্ট্যান্ডে ফাঁকা অবস্থায় থাকা অবস্থাতেই আগুন ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে,স্থানীয় একবাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশকে অস্থিতিশীল করতে যারা এমন ঘটনার পরিকল্পনা করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।”

ঘটনার পর ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসের চারপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে—আগুন লাগার উৎস ও প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,“ঢুলিভিটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে থাকা পুরাতন একটি ডি-লিংক বাসে রাত সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়েছে। বাসের পেছনের পাঁচটি সিট পুড়ে গেছে।”এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়