শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে মাদকসেবনে বাঁধা দেওয়ায় হামলা : চিকিৎসাধীন অবস্থায় সোহেল মাঝির মৃত্যু

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল): বরিশালের উজিরপুরে মাদক সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হামলায় গুরুতর আহত সোহেল মাঝি (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

নিহত সোহেল মাঝি উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হানুয়া এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মৃত সোবহান মাঝির ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১১ নভেম্বর সকালে স্থানীয় চিহ্নিত মাদকসেবী পলাশ মাঝির নেতৃত্বে রাজু হাওলাদার, রাব্বি মাঝি, শাহাদাৎ হাওলাদার, রবিউল ইসলাম, সফিক হাওলাদার, জয়নাল হাওলাদারসহ আরও কয়েকজন মিলে সোহেল মাঝির ওপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে; সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হামলার পরদিন ১২ নভেম্বর সোহেলের স্ত্রী মাকসুদা বেগম আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার আসামিরা ১৭ নভেম্বর জামিনে কারাগার থেকে বের হয়।

ওসি আব্দুস সালাম জানান, “সোহেলের মৃত্যু হওয়ায় পূর্বের মামলা এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।”

এদিকে সোহেলের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়