শিরোনাম
◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে।

এছাড়া ভারতের কলকাতা ও সংলগ্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। 

শুক্রবার বাংলাদেশের ঘোড়াশালের কাছে ৫.২ মাত্রার ভূমিকম্পের পর কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে।

কলকাতা ও সংলগ্ন এলাকার বাসিন্দারা মৃদু কম্পন অনুভব করেছেন এবং ভূমিকম্পের সময় পাখা ও দেয়ালের ঝুলন্ত অংশ সামান্য নড়তে দেখেছেন।

ভূমিকম্পে ভীত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।  

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।

তিনি আরও বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়। 

রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে।

পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়