শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

দেশজুড়ে ঘটে যাওয়া ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সাবস্টেশনটিসহ দেশের ৭টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।

বার্তায় জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।

এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএস সহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। উৎস: আরটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়