শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে কলেজ চত্বরে আঘাতপ্রাপ্ত বনবিড়াল দ্রুত উদ্ধার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শ্রীমঙ্গলের দ্বারিকাপাল মহিলা কলেজ চত্বরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় একটি আহত বনবিড়াল (Leopard Cat) স্থানীয়দের চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কিছুর আঘাতে প্রাণীটির পায়ে মারাত্মক জখম হয় এবং সে চলাচলে অক্ষম হয়ে পড়ে।

ঘটনা জানাজানি হলে কলেজের অধ্যক্ষ সুচিত্রা ধর দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে বনবিড়ালটিকে উদ্ধার করেন। তাঁরা জানান, প্রাণীটি হাঁটার মতো অবস্থায় ছিল না এবং পায়ের আঘাত ছিল বেশ গুরুতর।

উদ্ধারের পর আহত বনবিড়ালটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তা শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বনবিড়াল বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত একটি প্রজাতি। প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় জনবসতিপূর্ণ এলাকাতেও এদের উপস্থিতি এখন প্রায়ই দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়