শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়াইগ্রামে একই রাতে মসজিদ সহ ৪ স্থানে চুরি!

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লায় একই রাতে ৪ স্থানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে সব টাকা নিয়ে গেছে। এছাড়া দুই বাড়ির জানালার রড ও দরজার তালা ভেঙ্গে দুইটি স্মার্ট টেলিভিশন ও রাউটার এবং এক বাড়ি থেকে ব্যটারীচালিত ভ্যান নিয়ে গেছে। শুক্রবার দিবাপূর্ব রাত ১টা থেকে ৪ টার মধ্যে এই চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

বনপাড়া পৌর ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর জানান, কালিকাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে টাকা-পয়সা নিয়ে গেছে। এ সময় চোরের দল মসজিদের প্রধান দরজার লোহার লক ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টাও করেছিলো। একই রাতে ওই জামে মসজিদের অদূরে মানিক হোসেনের বাড়িতে ঢুকে বাড়ির সব দরজা বাইরে থেকে আটকিয়ে দিয়ে ব্যাটারীচালিত ভ্যান এবং একই মহল্লার কামাল হোসেনের বাড়ির জানালার গ্রিল ভেঙ্গে ও পার্থ সিলভেস্টারের বাড়ির প্রধান দরজার তালা ভেঙ্গে দুইটি স্মার্ট টেলিভিশন নিয়ে যায়। শেষের দুই বাড়িতে রাতে কোন লোকজন  ছিলো না। চোরের দল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা খুঁজতে এই দুই বাড়ির আসবাবপত্র তছনছ করে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, চুরির ঘটনা শুনেছি। এলাকার মাদকসেবীরা এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে চোর সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
  

  • সর্বশেষ
  • জনপ্রিয়