শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিকারীদের বেপরোয়া কার্যকলাপ: নকল ডাক ও ফাঁদে ধরা হচ্ছে অতিথি পাখি

শীতের আগমনে অতিথি পাখিতে ভরে উঠতে শুরু করেছে খুলনার দাকোপের খাল–বিল–ঝিল। কিন্তু এর মাঝেই বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় অসাধু শিকারীরা। মোবাইলে রেকর্ড করা নকল ডাক, বিভিন্ন ফাঁদ, আলো ফেলা ও বিভিন্ন কৌশল ব্যবহার করে নির্বিচারে ধরা হচ্ছে অতিথি পাখি। পরে এসব পাখি অগ্রিম অর্ডার নেওয়া ক্রেতাদের কাছে অবাধে বিক্রি করা হচ্ছে।

সচেতন মহলের অভিযোগ—অতিথি পাখি নিধন রোধে আইন শুধু কাগজেই সীমাবদ্ধ, মাঠ পর্যায়ে নেই বাস্তব প্রয়োগ।

এলাকাবাসীর তথ্যে জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও নভেম্বর থেকেই উপজেলার বিভিন্ন খাল-বিলে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে। পাখির কিচির-মিচিরে এলাকা হয়ে উঠছে মুখরিত। কিন্তু সেই সৌন্দর্যকে বিবর্ণ করে তুলছে শিকারীদের সক্রিয়তা।

শিকারীরা মোবাইলে রেকর্ড করা পাখির নকল ডাক বাজিয়ে সহজেই পাখি নিচে নামিয়ে ফাঁদে ফেলছে। এছাড়াও তারা প্রত্যন্ত অঞ্চলের খাল-বিল-নদী ও মাঠে নাইলনের সুতার ফাঁদ, কোচ মারা, কারেট জাল পাতা, কেঁচো দিয়ে বশি পেতে—বিভিন্ন উপায়ে পাখি শিকার করছে। পরে এসব পাখি ২৫০–৩০০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, কিছু ব্যক্তি এই শিকারীদের ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে বলেও অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা জানান, প্রচণ্ড শীত থেকে বাঁচতে হিমালয়, সাইবেরিয়া ও শীতপ্রধান দেশগুলো থেকে প্রতি বছর অতিথি পাখি এই এলাকায় আসে। বালি হাঁস, জলপিপি, কোম্বডাক, সরালী, কাস্তে চাড়া, পাতাড়ি হাঁস, কাদা খোচা, হুরহুর, খয়রা, সোনা রিজিয়াসহ বহু প্রজাতির পাখি এখানে দেখা যায়।

১৯৮০-এর দশকে দেশে প্রায় সাড়ে ৩০০ প্রজাতির অতিথি পাখি দেখা গেলেও বর্তমানে তা নেমে এসেছে ৬০–৭০ প্রজাতিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিকারী জানান, প্রতি রাতে ধানক্ষেতে বসে মোবাইলে রেকর্ড করা পাখির ডাক অথবা বাঁশির নকল সুর বাজিয়ে পাখি নামিয়ে ফাঁদে ফেলি। পরে আগেই অর্ডার নেওয়া ক্রেতাদের কাছে বিক্রি করি।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ (খুলনা অঞ্চল) বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, অতিথি পাখি শিকার বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছি। কোথাও শিকার বা বিক্রির খবর পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়