শিরোনাম
◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করলো পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট

ফিরোজ আহম্মেদ, ঝিনাইহ প্রতিনিধিঃ ঝিনাইহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেন বাংলাদেশ পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট শাখা প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ। এ সময় কালীগঞ্জ থানার এসআই রাজিব হোসেন সহ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৭ জুন উপজেলায় জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ ককটেলসহ তাকে আটক করে যৌথবাহিনী। উদ্ধার হওয়া সেই ১৬টি ককটেল নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে আমাদের থানার একটি টিম সহায়তা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়