শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার উপদেষ্টা আসিফের উদ্বোধনী অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড করে দেয় উত্তেজিত জনতা

বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর নাম নির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয় উত্তেজিত জনতা।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাজিরচরের উদ্বোধনী প্যান্ডেলে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনলাইনে যুক্ত হয়ে সেতুটি উদ্বোধনের কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টা অনলাইনে যুক্ত হওয়ার আগেই উত্তেজিত জনতা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির অধীনে নির্মাণাধীন ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’র নাম স্থানীয়দের না জানিয়ে পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ রাখা হয়। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এর প্রতিক্রিয়ায় প্যান্ডেলে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আরও বলেন, ব্রিজ নির্মাণে উল্লেখযোগ্য অবদান রাখা অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুকে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ক্ষোভ আরও তীব্র হয়।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামে উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নাম পরিবর্তন নিয়ে স্থানীয়রা আগেই আপত্তি জানিয়ে অভিযোগ করেছিলেন, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল।

মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার কারণে আয়োজকেরা অনুষ্ঠান সম্পন্ন করতে পারেননি। বর্তমানে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়