শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন যত বিলম্ব হবে সংকট ততোই প্রকট হবে: কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না

কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রাম সফরে এসে বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসীল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসীল ঘোষণা হবে। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোন কথা বলবেন না, আমরা দেখছি।  আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা ততো বাড়বে।

তিনি বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও  এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরী হয়েছে। সেই কারনে নির্বাচনের অবস্থার কোন পরিবর্তন হয় কি না এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

মান্না আরও বলেন, পনের বছরের লড়াইয়ে আমাদের সাথে বিএনপিসহ অন্যান্য দলও ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের সাথে আলাপ আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও মাঝে নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ৭ ডিসেম্বর রোববার বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। 

এসময় দলের সাধারণ সম্পাদক শহিদুল্ল্যা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর আব্দুস সালাম,জেলা কমিটির সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু সহ  অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
পরে জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার স্বাধীনতার বিজয়স্তম্ভে তারা মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়