শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠিকাদারের অবহেলায় কালীগঞ্জে সড়ক নির্মাণে বিপর্যয়, বিপাকে গ্রামবাসী

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণাধীন একটি গ্রামীণ সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ৭ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অভিযোগ উঠেছে নতুন রাস্তা নির্মাণের জন্য প্রায় এক বছর আগে পুরাতন রাস্তা খুঁড়ে ফেলে কাজ বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে এ অঞ্চলের মানুষকে প্রতিদিনই নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত সড়কের পুরাতন অংশ খুঁড়ে রাখা হলেও নতুন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। খুঁড়ে রাখা সড়কে বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ফলে কয়েক কিলোমিটার ঘুরে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ইউনিয়নের একমাত্র সরকারি ব্যাংক এবং সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও এসব গ্রামে প্রবেশ করতে পারছে না।

এলজিইডি সূত্র জানায়, ঝিনাইদহ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৯ লাখ টাকার ব্যয়ে ২৯৯০ মিটার সড়কটির নির্মাণকাজ পেয়েছে মেসার্স মিজানুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের আগস্টে কাজ শুরু হয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান চলতি বছরের প্রথম দিকে কিছু কাজ শুরু করার পর আর অগ্রগতি হয়নি।

মেগুরখির্দ্দা গ্রামের বাসিন্দা আরিফ হাসান বলেন, এক বছর আগে রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এখন বড় কোনো গাড়ি আমাদের গ্রামে ঢুকতেই পারে না। অথচ কাজের কোনো অগ্রগতি নেই। আমরা দ্রæত এর সমাধান চাই।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমানের স্বত্বাধিকারী মো. রানা বলেন, নতুন ইট উঠলে কাজ শুরু করবো। তাছাড়া অসুস্থতার কারণে কাজ চালিয়ে যেতে পারিনি।

কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, ঠিকাদারকে বারবার চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় আমাদেরও অসহায় পরিস্থিতি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে প্রথম জানলাম। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়