শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে নদীর পাড়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার দুই পা মাটিতে, রহস্য ঘিরে প্রশ্ন স্থানীয়দের

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মোঃ আক্কাছ মিয়া (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫ ইং) সকালে ধলাই নদীর তীরে একটি গাছের সঙ্গে চাদরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আক্কাছ উপজেলার রামপাশা গ্রামের আবাছ মিয়ার বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে বের হয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত বাইসাইকেল দেখতে পান। এরপর আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ চোখে পড়ে। মৃতদেহের দুই পা তখন মাটিতে স্পর্শ অবস্থায় ছিল, যা এলাকাবাসীর মধ্যে মৃত্যু ঘিরে রহস্য ও নানা প্রশ্ন তৈরি করেছে।

জানা গেছে, পেশায় রঙমিস্ত্রি আক্কাছ মিয়া রবিবার রাত ৯টার দিকে ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে তার বড় চাচা নওশাদ মিয়া সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে তাকে শেষবার দেখতে পান। এরপর রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা চালান; তবে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে সকালে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী শওকত আহমদ জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।

লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে কমলগঞ্জ থানা পুলিশ জানায়, ৯৯৯–এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশের সুরতহাল করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের ফলাফলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়