শিরোনাম
◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প!

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিককে নামিয়ে প্রেমিকাকে নিয়ে চলে যায় ভাড়ার প্রাইভেট কার, অতপর...

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোনকলে অপহৃত এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাড়া করা প্রাইভেট কার থেকে প্রেমিককে নামিয়ে দিয়ে ওই তরুণীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবার মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৫টায় একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি এবং তার প্রেমিকা উত্তরার আজমপুর থেকে ভাড়াকৃত একটি প্রিমিও সাদা রঙয়ের প্রাইভেট কারযোগে ময়মনসিংয়ের ত্রিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে ভরাডোবায় ড্রাইভার চা খেতে চাইলে তিনি এবং ড্রাইভার চা খেতে নামেন। প্রেমিকা গাড়িতে ঘুমাচ্ছিল তাই নামেনি। 

এতে আরও বলা হয়েছে, একপর্যায়ে ড্রাইভার গাড়ি থেকে মোবাইল ফোন আনার কথা বলে তার প্রেমিকাকে নিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে যায়। কলার গাড়ির কোন নাম্বার বলতে পারেননি। শুধু বলতে পেরেছিলেন সাদা রঙয়ের টয়োটা প্রিমিও প্রাইভেট কার। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি দ্রুত উদ্ধারের জন্য জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল ফাহিম হোসেন এবং উদ্ধার তৎপরতার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই দিলীপ কুমার বিশ্বাস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার প্রতিটি থানার টহল টিম উদ্ধার তৎপরতা শুরুর করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আকুয়া, হাজিবাড়ি, ফুলবাড়িয়া সড়কের একটি গ্যারেজ থেকে অপহৃত তরুণীকে (১৮) উদ্ধার করে। অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং অভিযুক্ত গাড়ির চালক মনিরকে (৪৫) গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর বর্ণনামতে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। প্রাথমিকভাবে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে । এ সংক্রান্তে একটি মামলা করা হয়েছে।  উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়