শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি গাছ কাটা

তপু সরকার হারুন, শেরপুর থেকে: ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদেএর পশ্চিম পার্শ্বে শেরপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন,সড়ক ও জনপথ বিভাগের জায়গায় সড়কের পাশে তিন টি সরকারি গাছ অবৈধ ভাবে কাটার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেলের নির্দেশে মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাছ কাটা বন্ধের নির্দেশ দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক গাছগুলোর মধ্যে দুটি গাছ কেটে ফেলেছে আর বাকি একটি গাছ কাটার কাজ চলমান ছিলো। গাছগুলোর মালিকানা দাবি করেন হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরল আমিন এর ছেলে তমাল। গাছগুলোর মধ্যে ২ টি রেইনট্রি ও একটি মেহগনি গাছ ছিলো। তার দাবি জায়গা সরকারি হলেও গাছ গুলো তার বাবা লাগিয়েছেন। এব্যাপারে তারা নাকি বনবিভাগের সাথে কথাও বলেছেন।

কিন্তু এ ব্যাপারে ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আ: করিমের সাথে কথা বললে,তিনি বিষয়টি অবগত নন বলে জানান। আর এটা তার এখতিয়ারে নেই বলেও জানান।

এব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি জায়গায় গাছ কাটার কোন নিয়ম নেই। আমি গাছ কাটা বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়