শিরোনাম
◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

     গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখা থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এর আগে মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ককটেল সাদৃশ্য ৪টি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও র‍্যাব-১৩ রংপুরের সদস্যরা ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে।

ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষ হলে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়