শিরোনাম
◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালালেন মাদ্রাসা শিক্ষক

নিজের মাদ্রাসায় পড়া নবম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালালেন তালহা খান (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক। ইতোমধ্যেই মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে শোকজ করেছে।

ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের একটি মাদ্রাসার।

ঘটনা ও শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মো. রুহুল আমিন।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর মাদ্রাসার পরীক্ষা শেষে আরবি বিভাগের শিক্ষক তালহা খান ওই মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর অভিভাবক মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে প্রথমে মৌখিক ও পরবর্তীতে লিখিতভাবে জানান। ঘটনা জেনে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াছ তপাদার মাদ্রাসার সম্মান রক্ষার্থে ওই মাদ্রাসা শিক্ষার্থীকে দুই দিনের মধ্যে উদ্ধার করে অভিভাবকের কাছে পৌঁছে দেন।

একই সঙ্গে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। ঘটনার পর থেকে ওই মাদ্রাসা শিক্ষক মাদ্রাসায় ফেরেননি।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মো. রুহুল আমিন ও মাদ্রাসার সভাপতি অভিভাবকের কাছে ছাত্রীকে পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে আরবি শিক্ষক তালহা খানকে গত ১০ ডিসেম্বর শোকজ করা হয়; যা গত ১৪ ডিসেম্বর ডাকযোগে তার কাছে পাঠানো হয়েছে।

তালহা খান ২০২৩ সালে মাদ্রাসায় যোগদান করেন। তার বাড়ি পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার রবিদাসপাড়ায়। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়