শিরোনাম
◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় থানা হেফাজতে থাকা নারী আসামির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার হোমনা থানা হেফাজতে থাকা হামিদা ওরফে ববিতা নামে এক নারী আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার হোমনা থানায় এ ঘটনা ঘটে। আজ তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল।

হোমনা থানার ওসির ভাষ্য, ওই নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। হামিদা হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।

পুলিশের ভাষ্য, হামিদা বুধবার সকালে সতীনের ছেলে সায়মনকে (১১) ছুরিকাঘাত করেন। এতে তার নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। আহত সায়মনকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সে বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয়রা হামিদাকে আটক করে গাছে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুধবার বিকেল ৫টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আহত সায়মনের চাচা স্বপন মিয়া বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে ওই নারী আসামিকে নারী ও শিশু সহায়তা ডেক্সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, ওই নারীর সঙ্গে ৪ বছরের একটি বাচ্চা ছিল, তাই তাকে নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়েছিল। যেহেতু থানা হেফাজতে তিনি আত্মহত্যা করেছেন, তাই বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছালে সুরতহাল শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী  বলেন, ‘যে কক্ষে ওই নারী আত্মহত্যা করেছেন সেই কক্ষের ভেতরে সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে কক্ষের দরজায় ক্যামেরা ছিল।

তিনি আরও বলেন, ‘আমরা ঝুলন্ত ও মৃত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। তাই তাকে হাসপাতালে নেওয়া হয়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়