শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত, গুলিবিদ্ধ আরেকজন

খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারে দুর্বৃত্তের গুলিতে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দেবাশীষ নামের আরেক পশু চিকিৎসকের মাথায় গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় ডট কম নামের একটি অনলাইনে পোর্টালের সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। শলুয়া মন্দির সড়কেই ইমদাদুল হক মিলনের বাড়ি। তার বাবার নাম বজলুর রহমান শেখ।

বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন ইমদাদুল হক। দুটি মোটরসাইকেলে আসা ৪ দুর্বৃত্ত চায়ের দোকানে নেমেই এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের একটি গুলি ঘটনাস্থলে থাকা স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের মাথায় বিদ্ধ হয়। তিনি সরে গেলে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে ইমদাদুল হক মিলনের মাথায় বন্ধুক ঠেকিয়ে একাধিক গুলি করেন। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা তাদের দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। দেবাশীষ বিশ্বাসকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর মহানগর পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তারা ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করেছেন।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়