শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বেড়খালি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ১০ টার দিকে রেড়খালি নির্জন সড়কে দেশীয় অস্ত্রের মুখে প্রায় ১০ থেকে ১৫ জনের টাকা লুট করে নেয় ডাকাতরা। ওই সময় এক পথচারীর ফোনে ঘটনা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এই সড়কে প্রায়ই গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এতে নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। ডাকাতিরোধে রাতে টহল পুলিশ জোরদারের পাশাপাশি ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা প্রয়োজন বলে এলাকাবাসী দাবি করেছেন। পাবনা জেলার চাটমোহর উপজেলার রতনপুর গ্রামের ট্রাক চালক ডাবলু সেখ ডাকাতদের কবলে পড়েছিলেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে ডাকাতরা পালিয়ে যায়। তবে স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়