শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি খুনের মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দাউদকান্দিতে বিক্ষোভ

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ওসমান বিন শরীফ হাদির খুনের সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর দাউদকান্দি পৌর ছাত্র-জনতার আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিশ্বরোড এলাকা থেকে শুরু হওয়া ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রিফাত শিশু পার্কে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওসমান বিন শরীফ হাদির হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত। এই হত্যার সঙ্গে জড়িত মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি তোলেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওলানা নজরুল ইসলাম ফয়েজি, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, সাংবাদিক তৌফিক রুবেলসহ অন্যান্যরা।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোহাম্মদ রাসেল মিয়া, আতিকুল ইসলাম শান্ত, সিয়াম মোল্লা, আবু সাঈদ জানসহ সহস্রাধিক ছাত্র-জনতা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়