শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশায় মাঝনদীতে ফেরি আটকা: আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌ -রটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে আরিচা-কাজির হাট এবং বুধবার সকাল ৬টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ, ফেরি স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ সময় আরিচা-কাজিরহাট নৌরুটে ৩টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রয়েছে।

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে ঘন কুয়াশা পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটের পাটুরিয়া প্রান্তে ফেরি শাহ পরান, কেরামত আলী, খান জাহান আলী -খালি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং দৌলতদিয়া প্রান্তে বিএস ডাঃ গোলাম মাওলা, বাইগার, ঢাকা, ভাষা শহীদ বরকত, শাহ মখদুম এবং হাসনাহেনা অবস্থান করছে।

এসব ফেরির যাত্রী ও পরিবহন শ্রমিকদেরকে তীব্র শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ঘণকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেল ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়