শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে মানসিক ও বাক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার

আদনান হোসেন, সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে সন্ধ্যা রানী পাল (৬৫) নামে এক মানসিক ও বাক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা যেতে পারেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ধামরাই পৌর সভার বড়বাজার এলাকায় উপজেলা পরিষদের ইউএনওর বাসভবনের পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের জানায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

নিহত সন্ধ্যা রানী পাল ধামরাই পৌরসভার বড়বাজার এলাকার মৃত নিপেন্দ্র পালের কন্যা। তিনি অবিবাহিত ছিলেন এবং ভাইদের পরিবারের সঙ্গে বসবাস করতেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা রানী পাল উপজেলা পরিষদের পাশেই থাকতেন। তিনি নিয়মিত আশপাশ এলাকায় ঘোরাফেরা করতেন এবং গোসলসহ বিভিন্ন কাজে উপজেলা পরিষদের পুকুরটি ব্যবহার করতেন। তবে তিনি সাঁতার জানতেন না। ভোরের দিকে বাড়ি থেকে বের হয়ে উপজেলা পরিষদ এলাকায় গেলে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যান বলে ধারণা করা হচ্ছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পানিতে ডুবে মৃত্যুর আলামত পাওয়াগেছে।পরিবারের আবেদনের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়