শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্রমণ পাস জালিয়াতি: সেন্টমার্টিনগামী এলসিটি কাজল জাহাজকে লাখ টাকা জরিমানা ও পর্যটক আটক

সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের নির্ধারিত ভ্রমণ পাস ব্যবস্থা উপেক্ষা করে জালিয়াতির মাধ্যমে পর্যটক পরিবহনের অভিযোগে এলসিটি কাজল নামের একটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফ জেটিতে এলসিটি কাজল জাহাজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন পর্যটক সংখ্যা দুই হাজারের মধ্যে সীমিত রাখতে বিশেষ ভ্রমণ পাস চালু করেছে সরকার। এ ব্যবস্থা ভেঙে অনেকদিন ধরে অসাধু চক্র টিকিট কালোবাজারি করে আসছিল।

টাঙ্গাইল থেকে আসা ২৫ জন পর্যটক বৈধ ভ্রমণ পাস ছাড়াই ‘হিলশা ট্যুরিজম’ গ্রুপের গাইড রিফাতুল হাসানের মাধ্যমে ভোরে কক্সবাজারে পৌঁছান। পরে অনিক নামের এক কালোবাজারির সহায়তায় এবং জাহাজ কর্মকর্তা রফিকের যোগসাজশে টিকিট ছাড়াই তাদের ভোর সাড়ে ৪টায় জাহাজে উঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জাল টিকিট সরবরাহ করা হয়। টিকিট যাচাইয়ে সন্দেহ হলে ওই ২৫ জনকে শনাক্ত করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৭ জনকে আটক করা হয়।

অভিযান শেষে এলসিটি কাজলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত রফিক ও শুভকে না পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় ভ্রমণ পাস জালিয়াতির বিরুদ্ধে অভিযান চলবে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়