শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে সাবেক ছাত্রদল নেতাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার চেষ্টা, জনতার চাপে পালাল ভুয়া ডিবি

ময়মনসিংহের ত্রিশালে সাবেক এক ছাত্রদল নেতাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার চেষ্টা করেছে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তারা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ডেকে হাতকড়া খোলা হয়। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার বীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার রামপুর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম (৩২) গতকাল রাত ১০টার দিকে গফাকুড়ি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। বীর রামপুর এলাকায় যেতেই ডিবি পুলিশ পরিচয়ে পাঁচজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় দ্রুত রেজাউলের হাতে হাতকড়া পরানো হয়। পাঁচজনের মধ্যে দুজন তাঁকে মারধর করতে করতে নির্জন মাঠের দিকে নিয়ে যাচ্ছিল। তখন রেজাউলের সন্দেহ হলে তিনি চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী জড়ো হলে অবস্থা বেগতিক দেখে দ্রুত পালিয়ে যায় ভুয়া ডিবি পুলিশ।

পরে ছাত্রদল নেতার বড় ভাই জেলা ডিবি ও ত্রিশাল থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ডিবির কোনো দল অভিযানে বের হয়নি। এরপর আহত ছাত্রদল নেতাকে চিকিৎসার জন্য ত্রিশাল সদরে নিয়ে যাওয়ার পর হাতকড়া খোলার চেষ্টা করে ব্যর্থ হয় থানা-পুলিশ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হাতকড়াটি কেটে দেন। আহত ছাত্রদল নেতাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল নেতার ভাই এনামুল করিম বলেন, ‘আমার ভাইকে ডিবি পুলিশ ধরেছে, এমন খবরে তাদের কাছে জানতে চাই, আমার ভাইয়ের কী অপরাধ? কেন ধরেছেন? মারছেন কেন? আপনাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে কি? অস্ত্র আর ওয়াকিটকি কোথায়? এরপর তাঁরা দৌড়ে সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যায়।’

আহত রেজাউল করিম বলেন, ‘ত্রিশাল আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ২৮ নভেম্বর কাফনের কাপড় পরে মিছিল করেছিলাম। ওই ঘটনার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, ‘পূর্বশত্রুতার জেরে ভুয়া ডিবি সেজে যুবকের ওপর আক্রমণ হয়েছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দলটি পালিয়ে যায়। আহত অবস্থায় ওই ব্যক্তি এখন চিকিৎসা নিচ্ছে। তাঁকে উদ্ধারের সময় তাঁর হাতে একটি হাতকড়া ছিল। হাতকড়াটি অনেক পুরোনো। এটি আগে পুলিশে ব্যবহার হতো। সেটি এখন আমাদের হেফাজতে রয়েছে। থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়