শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে কুয়াশার ভেতরে স্পিডবোট চলাচল, দুর্ঘটনার শঙ্কা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ঘন কুয়াশার মধ্যেই পদ্মা নদীতে নিয়মিত স্পিডবোট চলাচল করছে, যা যাত্রীদের জীবনের জন্য চরম ঝুঁকি সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকালবেলা কুয়াশা থাকলেও কোনো ধরনের সতর্কতা বা নিয়ন্ত্রণ ছাড়াই স্পিডবোট চলাচল অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেই কুয়াশার ভেতরে স্পিডবোট দুর্ঘটনায় অন্তত ৬ জন যাত্রী প্রাণ হারান। সেই ভয়াবহ ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে তাজা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এরই মধ্যে কিছুদিন আগে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় স্পিডবোটের তলা ফেটে গিয়ে এক নারী যাত্রী প্রাণ হারান বলে অভিযোগ রয়েছে।

নিয়ম অনুযায়ী, নদীতে ঘন কুয়াশা থাকলে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা কিংবা বিশেষ সতর্কতার মাধ্যমে পরিচালনার কথা থাকলেও চরভদ্রাসনে তা মানা হচ্ছে না। এতে করে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন হাজারো যাত্রী।

এ বিষয়ে স্থানীয় যাত্রী ও ঘাট সংশ্লিষ্টরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, “কুয়াশার মধ্যে স্পিডবোট চালানো মানেই মৃত্যুকে ডেকে আনা। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে কুয়াশার সময় স্পিডবোট চলাচল বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া এবং নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো সময় আবারও প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়