শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-৮ আসনে লড়তে চান শহিদ ওসমান হাদির বোন মাসুমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহিদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে এক মানববন্ধনে মাসুমা হাদি এই আগ্রহের কথা জানান তিনি।

এদিন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধনের আয়োজন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদিকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে। তবে আমরা চাই শহিদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক।’

তারা আরও বলেন, ‘হাদির বোন মাসুমা হাদির মাঝে আমরা হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা মাসুমা হাদিকে ঢাকা-৮-এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই। দেশবাসীও এটি চায়।’

এ সময় শরিফ ওসমান হাদির বড় বোন মাসুমা হাদি ঢাকা-৮ এ এমপি পদে নিজের প্রার্থিতার প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, আমার ভাই ওসমান হাদির রক্তে গড়া এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকবজ ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির স্বপ্ন ছিল রিক্সাচালক, দিনমজুর, কৃষক, শ্রমিকের কণ্ঠ হয়ে সংসদে ইনসাফের কথা বলা। তাকে হত্যার মধ্যে দিয়ে ইনসাফের লড়াই থামিয়ে দেয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের ভাইবোনেরা সিদ্ধান্ত নিলে হাদির নির্বাচনি সংসদীয় আসন ঢাকা-৮ এ স্বতন্ত্র প্রার্থী হতে প্রস্তুত বলেও তিনি জানান। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়