শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:২০ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশা ঘনত্ব কেটে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার ঘনত্ব দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এতে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে যাত্রী ও চালকদের ভোগান্তি এড়াতে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে গেলে শনিবার সকাল ৬টার পর থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৪টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব দেখা দেয়। নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়