শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশায় পথ হারিয়ে মাঝনদীতে বরযাত্রীবাহী নৌকা: ১২ ঘণ্টা ধরে আটকা নারী ও শিশুসহ যাত্রীরা

ঘন কুয়াশার কারণে যমুনা নদীর মাঝখানে বরযাত্রীবাহী একটি নৌকা আটকা পড়েছে। নৌকাটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী রয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত নৌকাটি পথ হারিয়ে মাঝ নদীতে নোঙর করে অবস্থান করছে বলে জানা গেছে।

নৌকার মাঝি জানান, তারা বর্তমানে সারিয়াকান্দি ও মাদারগঞ্জের জামথল ঘাটের মাঝামাঝি কোনো স্থানে অবস্থান করছেন। কুয়াশা এতটাই ঘন যে দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে মাঝ নদীতেই নোঙর করে অপেক্ষা করছেন।

নৌকার যাত্রী রাশেদুল ইসলাম বাবু মোবাইল ফোনে জানান, চরম নিরাপত্তাহীনতা ও তীব্র শীতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এখন পর্যন্ত তাদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দ্রুত উদ্ধারের আহ্বান জানান।

তিনি জানান, শুক্রবার তারতাপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সানির বিয়েতে বরযাত্রী হিসেবে বগুড়া শহরের সাবগ্রামে যান। বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে নৌকাযোগে মাদারগঞ্জের উদ্দেশে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর ঘন কুয়াশার কারণে নৌকাটি পথ হারিয়ে ফেলে। নৌকাটিতে ১৭ জন নারী ও ৯ জন শিশুসহ মোট ৪০ জন যাত্রী রয়েছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ জানান, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ঘন কুয়াশার কারণে বর্তমানে নদীতে নৌযান চলাচল বন্ধ রয়েছে। নৌ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নৌকার যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়