শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে (টিসিবি) পণ্য অবৈধভাবে বেশি দামে বিক্রি ও মজুত রাখার অভিযোগে ডিলারসহ ২ জনকে আটক

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য অবৈধভাবে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ ২ জনকে আটক করেছে যৌথবাহিনী। ২৭ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১২ টার দিকে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে ওই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হচ্ছেন উপজেলার সাইলামপুর গ্রামের মো. আব্দুল কালামের ছেলে টিসিবির ডিলার মো. শহিদুল ইসলাম ও নকলা উপজেলার পশ্চিম লাভা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে কাঁচামালের আড়তদার মো. বেলায়েত হোসেন। এদিকে রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নকলা উপজেলায় টিসিবির ডিলার মো. শহিদুল ইসলাম তার পরিচিত কাঁচামালের আড়তদার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজের মালিক মো. বেলায়েত হোসেনের গুদামে পণ্যগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী

ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে টিসিবির ২০০ কেজি চাল, ৫৪ লিটার তেল, ২৬ কেজি ডাল ও ১০ কেজি চিনি জব্দ করা হয়। একই সঙ্গে মালিক বেলায়েত হোসেন ও টিসিবি ডিলার শহিদুল ইসলামকে আটক করা হয়। ওইসময় সেনাবাহিনী ও নকলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মজুতকৃত টিসিবি পণ্য জব্দ করা হয়েছে। একইসাথে আটক দু’জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়