শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ নারীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া নারী বানু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, চলতি মাসের ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত বানুর বাড়িতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বানুর শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডে দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত জানালা ভেঙে গুরুতর দগ্ধ অবস্থায় বানুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটি সর্বস্ব হারিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়