শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে রডভর্তি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা রডভর্তি ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক সোহাগ হোসেন (২৬) ও যাত্রী তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিপ্লব হোসেন (৩৬)। সোহাগ নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে ও বিপ্লব টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওহেদ আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডভর্তি ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও যাত্রী নিহত হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়