শিরোনাম
◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মধ্যরাত থেকেই এ নৌরুটে কুয়াশার প্রভাব দেখা দিতে শুরু করে। সময়ের সঙ্গে কুয়াশা আরও ঘন হয়ে ওঠায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট স্পষ্ট দেখা যাচ্ছিল না। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। দৌলতদিয়া প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়