শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি

আজিজুল হক, বেনাপোল (যশোর) : বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনসহ দেশের বিভিন্ন দপ্তরে কর্মরত ১৭ জন কাস্টমস ও ভ্যাট কমিশনারকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদায়ী কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা, পরিসংখ্যান ও অডিট অনুবিভাগে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলে বেনাপোল কাস্টমস হাউসে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফাইজুর রহমান। তিনি রাজশাহী এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত ছিলেন।

বিভিন্ন সূত্র জানায়, বেনাপোল কাস্টমসে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে খালেদ মোহাম্মদ আবু হোসেনকে দায়িত্ব দেওয়া হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি—এমন অভিযোগ ছিল। বহিরাগত অপসারণ, ঘুষ বাণিজ্য বন্ধে কঠোরতা—কিছু ক্ষেত্রে সাফল্য থাকলেও বিতর্কও তৈরি হয়। মাত্র চার মাসের মাথায় তাকে বদলি করা হয়।

তার দায়িত্বকালেই গত ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনাপোল কাস্টমসে অভিযান চালায়। এ সময় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয় এবং তার এক সহযোগীকে আটক করা হয়। পরে ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের পর রাজস্ব কর্মকর্তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া ভারত থেকে কাগজবিহীন পণ্যবাহী ট্রাক আটক হলেও সংশ্লিষ্টদের বাঁচাতে কমিশনারের সহযোগিতার অভিযোগও ওঠে।

অন্যান্য বদলি

প্রজ্ঞাপনে বদলি হওয়া অন্য কমিশনাররা হলেন—

আবুল বাসার মো. শফিকুর রহমান — কমিশনার, চট্টগ্রাম আইসিডি কাস্টমস হাউস

শেখ আবু ফয়সল মো. মুরাদ — কমিশনার, চট্টগ্রাম কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

মো. আবদুল হাকিম — কমিশনার, যশোর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

এ. কে. এম. নূরুল হুদা আজাদ — কমিশনার, গাজীপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

মোহাম্মদ মাহমুদুল হাসান — কমিশনার, নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

অরুণ কুমার বিশ্বাস — কমিশনার, বরিশাল কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

এস. এম. সোহেল রহমান — কমিশনার, ময়মনসিংহ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

শামীম আরা বেগম — কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড

শামীমা আক্তার — কমিশনার, ঢাকা-১ কাস্টমস (আপিল)

মো. রইচ উদ্দিন খান — কমিশনার, ঢাকা ইকোনমিক জোন কমিশনারেট

মোহাম্মদ ছালাউদ্দিন রিপন — কমিশনার, ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর

মুহা. মাহবুবুর রহমান — কমিশনার, রাজশাহী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

মো. গিয়াস কামাল — কমিশনার, ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট

মোহাম্মদ সফিউর রহমান — কমিশনার, রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

মো. মুশফিকুর রহমান — কমিশনার, ভোমরা কাস্টমস হাউস (সাতক্ষীরা)

মানস কুমার বর্মন — কমিশনার, খুলনা কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট

  • সর্বশেষ
  • জনপ্রিয়