শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে বনভূমি থেকে মাটি কাটার অপরাধে ৩ জনের কারাদন্ড

এম, এ কুদ্দুস, বিরল, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ধর্মপুর বনবীটের বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, শুক্রবার সকালে বনের বনভূমি থেকে মাটি কাটার অপরাধে উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও এর সাইফুল ইসলাম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৭) ও ইসলামপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে মোঃ আলতাফ হোসেন (৩০) কে ০৭ দিনের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড এবং একই গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে আব্দুল ওয়াহেদ আলী (৫০) কে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

বীট অফিসার মোঃ মহসিন আলী জানান, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সকলের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। বীটের বনাঞ্চল ও জাতীয় সম্পদ রক্ষায় সার্বক্ষণিক তৎপর আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়