শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার-৩

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়ের আহম্মদ (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দ্বিতীয় দফায় তার ওপর হামলায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তোফায়েলের বিরোধ চলছিল। গত ২ জানুয়ারি শুক্রবার সকালে নিহত তোফায়েল আহম্মদের সাথে তার ৩ ভাই তাহের, তাজল ও নজিরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা করে অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। 
খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে ৩ জনকে আটক করে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তারা বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়