শিরোনাম
◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে জেলেদের জালে ৪ মণের বিরল দুই ‘পাখি মাছ’

পটুয়াখালীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দুটি পাখি মাছ। যা বৈজ্ঞানিকভাবে ‘সেইল ফিশ’ নামে পরিচিত। বিশাল আকৃতির এই মাছ দুটির ওজন প্রায় ১৬০ কেজি বা ৪ মণ।

রোববার (০৪ জানুয়ারি) দুপুরে মাছ দুটি মহিপুর মৎস্য বাজারে বিক্রির জন্য আনা হলে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। বিশাল পৃষ্ঠীয় পাখনা ও লম্বাটে শরীরের কারণে মাছ দুটি মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজ বলেন, উপকূলীয় এলাকায় পাখি মাছের চাহিদা তুলনামূলক কম হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় না। তাই সব সময় মাছগুলো বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়। পরে খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ দুটি মোট ২৫ হাজার টাকায় বিক্রি হয়।

মাছ দুটি প্রতি কেজি ১৫৬ টাকা দরে কিনে নেন ‘টিপু ফিস’-এর স্বত্বাধিকারী টিপু সুলতান। তিনি বলেন, ঢাকায় এই মাছের ভালো চাহিদা রয়েছে। বাড়তি দামে বিক্রির আশায় মাছগুলো প্রসেসিং করে রাজধানীতে পাঠানো হবে।

মাছ দুটি ধরে আনা জেলে কামাল মাঝি বলেন, জাল টানার সময় দেখি অন্য মাছের সঙ্গে বিরল এই দুটি পাখি মাছ উঠে এসেছে। এত বড় মাছ সচরাচর ধরা পড়ে না। কিন্তু চাহিদা কম থাকায় তুলনামূলক কম দাম পেয়েছি।

মাছটির ক্রেতারা জানান, পাখি মাছ অত্যন্ত বিরল এবং এটি বিদেশেও রপ্তানি করা হয়। দেশের নামিদামি রেস্টুরেন্টগুলোতে এই মাছের বিশেষ কদর রয়েছে। কেটে ও প্রসেসিং করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ইকোফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, সেইল ফিশ পৃথিবীর দ্রুততম মাছগুলোর একটি। এটি ঘণ্টায় প্রায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে চলতে পারে। শিকারের সময় রং পরিবর্তনের অসাধারণ ক্ষমতাও এ মাছের রয়েছে।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ মূলত গভীর সমুদ্রের মাছ। বৈজ্ঞানিকভাবে একে সেইল ফিশ বলা হয়। এটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ, যা মানবদেহের জন্য উপকারী। সূত্র: নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়